১৩ আগস্ট ২০২৪, ১৪:১৬

এনএসআইয়ে নতুন ডিজি মেজর জেনারেল সরোয়ার ফরিদ

এনএসআইয়ের নতুন মহাপরিচালক আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ  © সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক (ডিজি ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে ডিএসসিএসসির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বিএমএ'র কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ এনএসআই প্রধান পদে মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। এনএসআইয়ের দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় মেজর জেনারেল মোরশেদকে সরানো হলো।