২৮ জুলাই ২০২৪, ১৪:১০

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীদের ছাদ থেকে ‘ফেলে দেওয়ার’ অভিযোগে মামলা

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীদের ছাদ থেকে ‘ফেলে দেওয়ার’ অভিযোগে মামলা  © সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশের মুরাদপুর এলাকায় একটি ভবন থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) ৫০ জনের নাম উল্লেখ করে মামলাটি রুজু হয়। এতে অজ্ঞাতপরিচয় আরো অনেক জনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় মোট ২০টি মামলা হয়েছে। এসব মামলা কয়েকদিন চিরুনি অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত ৫১৬ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাভুক্ত বিভিন্ন থানা।

রোববার (২৮ জুলাই) দুপুরে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম শহরে নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাসহ সিএমপি গত কয়েকদিনে মোট ৫১৬ নাশকতাকারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।