১৮ জুলাই ২০২৪, ১৭:০২

উত্তরায় আন্দোলনকারীদের মারধরে র‍্যাব সদস্যের অবস্থা সংকটাপন্ন

  © সংগৃহীত

রাজধানীর উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় একজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। তার নাম কনস্টেবল উত্তম। তাকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

প্রথমে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানান লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।