০৯ মে ২০২৪, ২১:৪১
ইউএস ট্রেড শো-এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইউ এস ট্রেড শো-২০২৪ এ ইসলামী ব্যাংক বাংলাশে পিএলসির স্টল উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্ম মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ স্টল উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট মো. ওমর হায়াত চৌধুরীসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।