১৫ এপ্রিল ২০২৪, ১০:৪২

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়‌।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।