‘লাইফ এইড বাংলাদেশ’র ঢাকা মহানগরীর আহবায়ক কমিটি গঠন
স্বেচ্ছাসেবাভিত্তিক তারুণ্যনির্ভর সামাজিক সংগঠন ‘লাইফ এইড বাংলাদেশ’-এর ঢাকা মহানগরীর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (১১ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. নেছার উদ্দিন, সেক্রেটারি ইয়াসিন আরাফাত ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. মোর্তজা মিশু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী তিন মাসের জন্য নবগঠিত এ কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে একই বিবৃতিতে।
এর মধ্যে হারুন-অর-রশিদকে আহবায়ক এবং সিহাব তপদারকে সদস্য সচিব করে মোট আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকী সদস্যরা যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছেন—মেহেদি হাসান হাসিব, মহিয়ান আহম্মেদ অয়ন, কামরুল হাসান সজিব, দিলন, নিলয় ভূঁইয়া এবং রিফাত চৌধুরী।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, তারা অতীতের ন্যায় সংগঠনটির সকল কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে কাজ করবেন। একই সাথে সংগঠনের গতিশীলতা আনয়নে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম বাড়ানোসহ নতুন নতুন উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।
আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষায় দেশের অর্থ ও মেধার অপচয়
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বহুমাত্রিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এর মধ্যে শিক্ষাবৃত্তি, রক্তদান এবং রক্তদানে উৎসাহ প্রদান, শীতবস্ত্র বিতরণ, খাবার বিতরণ, নওমুসলিমদের আর্থিক সহায়তা, ঔষধপত্র বিতরণ এবং মসজিদ ও এতিমখানায় প্রয়োজনীয় উপকরণ প্রদান তাদের অন্যতম কর্মসূচি।
সংগঠনটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল বারাকাত সৌরভ এসব কর্মসূচি গ্রহণের স্বপ্নদ্রষ্ট্রা। বর্তমানে ‘লাইফ এইড বাংলাদেশ’ দেশের পাশাপাশি বিদেশেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ইতালি এবং সৌদি আরবে ‘লাইফ এইড বাংলাদেশ’ গঠিত কমিটি তাদের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর আগে বিগত ২০২৬ সালের ২রা সেপ্টেম্বর সংগঠনটির যাত্রা শুরু হয়।