২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬

নবাবগঞ্জে বিজ-এর মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ  © সংগৃহীত

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)- এর মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বড় গোল্লা অগ্রণী সংঘের হলরুমে এ কর্মসূচি পালিত হয়।

বিজ-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রবীণ ৪ জনকে সহায়ক সামগ্রী হিসেবে হুইলচেয়ার, ১০ জন প্রবীণ ব্যক্তিকে ওয়াকিং স্টিক এবং ৬৪ জনকে মাসিক পরিপোষক ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (এমআরএ) মো. মাজেদুল হক, সিডিএফ ও বিজ-এর ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আওয়াল ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ-এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন।  এতে আরও উপস্থিত ছিলেন বিজ-এর নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ , মো. মজিবুর রহমান, উপনির্বাহী পরিচালক, বিজ এবং মো. মঞ্জুরুল ইসলাম, হেড অব মাইক্রো-ফাইন্যান্স, বিজ, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ইউপি সদস্য টমাস রোজারিও সহ বিজ-এর অন্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. নুসরাত জাহান, সিনিয়র সহকারী পরিচালক (স্বাস্থ্য) বিজ এবং ফোকাল পার্সন, সমৃদ্ধি কর্মসূচি, বিজ।

এর আগে সকালে অতিথিবৃন্দ এবং বিজ-এর কর্মকর্তাগণ নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে বিজ কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি বাড়ি, হেলথ ক্যাম্প, প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র, ভিক্ষুক পুনর্বাসনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।