১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯

নয় ট্রাক ও শতাধিক যাত্রী নিয়ে যেভাবে ডুবে যায় রজনীগন্ধা

ডুবে যাওয়া রজনীগন্ধা  © সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রজনীগন্ধা নামে একটি ফেরি বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে সকাল ৮ টায় এ ঘটনাটি ঘটে। ফেরিতে নয়টি ট্রাক ও শতাধিক যাত্রী ছিল। এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া গেছে। 

জানা যায়, মঙ্গলবার রাত ১টায় ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসলে ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে দীর্ঘক্ষণ আটকে থাকে। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যখন ফেরিটি ডুবে যায় তখন ফেরি থেকে অনেক আহাজারি ও যাত্রীদের চিৎকার শোনা যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দলকে জানানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।