১৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৫

রজনীগন্ধার উদ্ধার তৎপরতা শুরু, বহু হতাহতের শঙ্কা

ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা  © সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ১৮টি যানবাহন নিয়ে নদীতে ডুবে গেছে ফেরি রজনীগন্ধা। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধীরে ধীরে এটি ডুবতে থাকে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিয়া ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি পদ্মা নদীতে ডুবে যায়। 

এসময় ফেরিতে ১৭টি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সাথে কাজ শুরু করেছে স্থানীয়রা।