২২ ডিসেম্বর ২০২৩, ১৫:২৩

ঢাকার বাইরে প্রথম বৈদ্যুতিক গাড়িচার্জ স্টেশন যে স্থানে উদ্বোধন হল

  © সংগৃহীত

ঢাকার বাইরে যশোরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের খয়েরতলা এলাকায় এই স্টেশনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমান। টেকসই এনার্জি সলিউশন প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সলিউশন লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে স্টেশনটি চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য ঢাকার বাইরে কোনো স্টেশন ছিল না। যশোরে ওজোপাডিকো ও মিউলিটিক কোম্পানির যৌথ উদ্যোগে পাইলটিং (পরীক্ষামূলকভাবে) হিসেবে এটা চালু করা হলো। এরপর সারা দেশে হয়তো বেসরকারি উদ্যোগে পেট্রল পাম্পের মতো হাজার হাজার চার্জিং স্টেশন চালু হবে। নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এই মুহূর্তে বৈদ্যুতিক চার্জিং গাড়ির সংখ্যা খুব কম। যাতে উদ্যোক্তাদের লোকসান না হয় সে জন্য প্রতি ঘণ্টায় চার্জিংয়ে একটি ফি নির্ধারণ করে দেওয়া হবে।