২২ ডিসেম্বর ২০২৩, ১২:২৪

বিএনপি কার্যালয়ের সামনে ফের পুলিশ মোতায়েন

বিএনপির কেন্দ্রী কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান  © সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অবস্থান নেয় পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি। 

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বন্ধ করার পর থেকে কেন্দ্রীয় কার্যালয়টি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। শুরুতে সেখানে সাধারণ মানুষের চলাচলেও বাধা দেওয়া হতো। পরে ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হয়।

অক্টোবরের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন পর্যন্ত তালাবদ্ধ। কোনো নেতাকর্মীও কার্যালয় মুখী হচ্ছেন না।