২১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩

২৭ বছর পর অসহযোগের আহ্বান

  © সংগৃহীত

১৯৯৬ সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ও শরিকরা নিরপেক্ষ সরকারের দাবিতে এবং বিএনপিকে চাপে ফেলতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিল।

তার ২৭ বছর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন।

তিনি বলেন, “এই মুহুর্ত থেকে আমরা সকল স্তরের সরকারি কর্মচারী এবং দেশপ্রেমিক জনগণকে এই অবৈধ শাসনকে সহযোগিতা না করার জন্য আহ্বান জানাচ্ছি।” সেসময় ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা বিরোধী দল বর্জন করেছিল।

কিন্তু তাদের বয়কট সত্ত্বেও, ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এগিয়ে যায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হন।