০৭ নভেম্বর ২০২৩, ১৯:৪৭

শিক্ষার্থী-পেশাজীবীদের জন্য চালু হচ্ছে মেট্রোরেলের বিশেষ সার্ভিস

মেট্রোরেল  © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের জন্য মেট্রোরেলের বিশেষ সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দু’টি মেট্রোরেল মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দু’টি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এ ট্রেন দু’টিতে শুধু এমআরটি র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

ডিএমটিসিএল জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ মেট্রোরেল চালু করা হবে। তবে, সবার এমআরটি কার্ড থাকা লাগবে। কারণ ৭টা ১০ মিনিটে মেট্রোরেলের টিকিট চালু হয় না।