০২ নভেম্বর ২০২৩, ১৯:৫৫

নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৩১ কর্মকর্তা

  © সংগৃহীত

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩১ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, ‘জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে তাদেরকে পদোন্নতি দেয়া হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।