১৮ অক্টোবর ২০২৩, ১৯:০০

দুর্বল সরকার এখন দমননীতি গ্রহণ করেছে: রিজভী

  © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্বল হয়ে গেছে বলেই বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি দমনের নীতি গ্রহণ করেছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্বল হয়ে গেছে বলেই গতকাল মঙ্গলবার থেকে আজকের সমাবেশ উপলক্ষে বেশকিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। গণতান্ত্রিক সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না। সত্য ও ন্যয়ের সংগ্রাম সব সময় বিজয়ী হয়, হয়তো কিছু দিন কষ্ট হয়।তিনি বলেন, আমাদের নীতি ও আদর্শ গণতন্ত্র ফেরানো, মানুষের অধিকার ওবাকস্বাধীনতা ফেরানো। সেই জন্য আমরা লড়াই করছি। আমাদের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ কারণে তার ওপর এত নিপীড়ন নির্যাতন। কিš‘ খালেদা জিয়া তার লক্ষ্য থাকে বিচ্যুতি হননি, তিনি আপোসহীন। এটাই আমাদের প্রেরণার উৎস।

রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি চ্যাম্পিয়ন, নেতারা চ্যাম্পিয়ন। এই আন্দোলন বিএনপি জয়লাভ করবে, দেশের মানুষ জয়লাভ করবে। আজকের (বুধবার) জনসমাবেশ উপলক্ষে ৬০-৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, এটা সরকারের ভ্রান্ত নীতি। এই গ্রেফতার করে কী কোনো কর্মসূচি দুর্বল করা যায়? বরং নেতাকর্মীদের প্রতিবাদী আকাংখা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, সদস্য সচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জেডআরএফ’র অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, প্রকৌশলী মাহবুব আলম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, অধ্যাপক আতাউর রহমান, ডা. মো. মেহেদী হাসান, ডা. একেএম মাসুদ আক্তার জীতু, ডা. লাইজু, এডভোকেট হেলাল, অধ্যাপক তোজাম্মেল হোসেন ও খান মো. মনোয়ারুল ইসলাম, প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুল, হাফিজ আল আসাদ (সাঈদ খান), প্রকৌশলী মো. এনামুল হক, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল, প্রকৌশলী আসিফ হোসেন রচি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক প্রমুখ।