১৯ আগস্ট ২০২৩, ২১:২০
পাগলা মসজিদে মিললো সাড়ে ৫ কোটি টাকা, এখনো চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দানবাক্সে সাড়ে ৫ কোটির বেশি টাকা পাওয়া গেছে।এখনও টাকা গণনার কাজ চলছে। ধারণা করা হচ্ছে এবার অতিতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
আজ শনিবার দানবাক্সগুলো খোলা হয়। আজ সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গণনা করে সারে ৫ কোটির বেশি টাকা পাওয়া গেছে।
রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
টাকা গণনার কাজে মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।