১৬ আগস্ট ২০২৩, ১৩:২৯

সাঈদীর মৃত্যুতে দু’দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

  © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঘোষিত গায়েবানা জানাজা স্থগিত করে দলটি।

সংবাদ সম্মেল দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা আজ দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ‌সাঈদীর গায়েবানা জানাজা করতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। তার প্রতিবাদে আগামী শুক্রবার (১৮ আগস্ট) সারাদেশে দোয়া, আগামী বুধবার (২৩ আগস্ট) সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা হবে।