১৮ জুলাই ২০২৩, ২০:২৪

পবিত্র আশুরা ২৯ জুলাই

প্রতীকী ছবি  © ফাইল ফটো

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুলাই (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহররম দিয়ে নতুন বছর শুরু হয়। আর এ চান্দ্রবর্ষ গণনাও শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে। মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় নতুন ইসলামিক বছর ১৪৪৫ শুরু হতে যাচ্ছে বুধবার।

ইসলামের নবী হজরত মোহাম্মদ (স.) ও তার অনুসারীদের ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকেই এ সাল গণনা শুরু হয়।