০৭ এপ্রিল ২০২৩, ১৭:৪৮

ডা. জাফরুল্লাহ গুরুতর অসুস্থ

ডা. জাফরুল্লাহ চৌধুরী  © সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েকদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। 

আরও পড়ুন: যেমন খুশি তেমন সাজো’র সেই তানুর বাসায় গেলেন বিএনপি নেতারা

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা, গণমানু‌ষের বন্ধু ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়ার আহবান কর‌ছি। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রি. জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব:) অধীনে চিকিৎসাধীন। আমাদের অভিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তার চিকিৎসার দেখভাল করছে। বাকিটা আল্লাহ ভরসা। 

তিনি আরও বলেন, আমরা গণস্বাস্থ্য পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর  দোয়া কামনা করছি, আমিন।