০৫ এপ্রিল ২০২৩, ২৩:২৭

রাজশাহীতে বৃহত্তর রংপুর সমিতির ইফতার মাহফিল

রংপুর সমিতির ইফতার অনুষ্ঠান  © টিডিসি ফটো

পবিত্র রমজান উপলক্ষ্যে রাজশাহীতে অবস্থানরত বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের সার্বিক কল্যাণে ১৯৭২ সালে গঠিত 'বৃহত্তর রংপুর সমিতির' ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ভদ্রায় দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়। 

বৃহত্তর রংপুর সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শাহীদুর রহমান চৌধুরী (গোলাপ) এতে সভাপতিত্বে করেন এবং অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। 

এসময় অধ্যাপক শাহীদূর রহমান চৌধুরী 
বলেন, রাজশাহীতে বসবাসরত রংপুরের অধিবাসীদের সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে অধিকতর দৃঢ় ও মজবুত করাই এই সমিতির উদ্দেশ্য। এছাড়াও রংপুরের উন্নয়ন ও যাতায়াতের কষ্ট লাঘব করার জন্য রাজশাহী থেকে রংপুর এসি বাস ও রাজশাহী থেকে রংপুর সরাসরি ট্রেন চালুর দাবি জানান তিনি।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. খলিলুর রহমান, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুর রাজ্জাক, উপ-পুলিশ কমিশনার মো. রাশিদুল হাসান এবং রংপুর সমিতির প্রধান উপদেষ্টা ডা. এস.এম.এ. মান্নান প্রমুখ। 

এছাড়াও ইফতার মাহফিলে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।