১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৭
ভূমিকম্পে কাঁপল সিলেট
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে ওঠেছে সিলেট। বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৬ মিনিটে ৪.৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে ভূমিকম্পটি ৬৪.৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক থেকে ১১ কিলোমিটার দূরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, "ভূমিকম্পটি সকাল ৯টা ৫৬ মিনিটে হয়েছিল এবং রিখটার স্কেলে ৪.৩ রেজিস্টার করা হয়েছিল। উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় অঞ্চল।
তিনি বলেন , "সিলেটে এর প্রভাব হালকা ছিল, এবং এই অঞ্চলে এটি তীব্রভাবে অনুভূত হয়নি।"