০৭ জানুয়ারি ২০২৩, ২২:২৮

মা-বাবার সামনেই তলিয়ে গেল জাহান

নিজ চোখে সন্তানের অলিয়ে যাওয়া দেখা কান্নারত অবস্থায় জাহানের মা  © টিডিসি ফটো

শরীয়তপুরে নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন জাহান উদ্দিন (৩০)। শনিবার (৭ জানুয়ারি) ভোর বেলায় নিজেদের নৌকায় নদী পাড়া-পাড়ের সময় নৌকা থেকে পড়ে মধ্য নদীতে ডুবে তলিয়ে যান তিনি। 

এ সময় দুপুর ৩ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা খোঁজাখুঁজির পরও সন্ধান মিলেনি জাহা উদ্দিনের৷ তিনি উপজেলার জপসা ইউনিয়নের   লক্ষ্মীপুর গ্রামের আমজাদ চৌকিদারের ছেলে। তলিয়ে যাওয়ার সময় নদীর তীরে তার মা-বাবা তাকে বাঁচানোর জন্য চিৎকার-চেঁচামেচি করেন। তবে শেষ রক্ষা আর হয়নি। মা-বাবার চোখের সামনেই সন্তান তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানায়, জাহান উদ্দিন ইট ভাটায় মাটি সরবরাহের কাজ করতো। তাদের বাসা নীর্তিনাশা নদীর তীরে। কিন্তু নৌকাটি মধ্য নদীতে থাকতে তিনি পড়ে যান। তাঁর চিৎকারে নদীর তীরে ছুটে আসেন তাঁর মা-বাবা এবং স্থানীয় লোকজন। তখন তাদের চোখের সামনে জাহান উদ্দিন তলিয়ে যায়।