২৯ ডিসেম্বর ২০২২, ১৯:৫৬

সন্তান নিয়ে পালানোর চেষ্টা, সেই জাপানি মায়ের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশ অমান্য করে দুই সন্তান নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করায় সেই জাপানি মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার সন্তানদের বাবা ইমরান শরিফ।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ইমরান শরিফ। 

মামলায় জাপানি মা এরিকো এবং তাকে সহযোগিতাকারী নাসরিন নাহারকে আসামি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।