ববিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০১৯-২০ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডিজিটাল জালিয়াতি রোধে কেন্দ্রে নেটওয়ার্ক জ্যামার স্থাপন করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে 'ক' ইউনিট (বিজ্ঞান অনুষদ) এর পরীক্ষার মাধ্যমের এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়। এর আগে গতকাল শুক্রবার ' খ' ও 'গ' ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়। এদিনও প্রায় অর্ধেক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য ভর্তি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুোষ প্রকাশ করেন। আগামী ৩০ তারিখ পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন তিনি। পরীক্ষার্থীদের উপস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
ফরিদপুর থেকে আশা ফরিদ শেখ বলেন,' ক ' ইউনিটের প্রশ্নপত্র সহজ হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে। চ্যান্সের ব্যাপারে আমি আশাবাদী।
ক’ ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৬৭ জন আবেদন করেছিলেন। প্রত্যেক আসনের বিপরীতে লড়বে ৩৫ শিক্ষার্থী।
‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল সরকারি বালিকা উচ্চে বিদ্যালয়, ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল টেকনিক্যাল স্কুল ও কলেজ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল সরকারি মহিলা কলেজ এবং সরকারি বরিশাল কলেজে অনুষ্ঠিত হয়েছে।