২০ এপ্রিল ২০২০, ০৯:৫৫
করোনায় আক্রান্ত প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা
এখন পর্যন্ত প্রশাসন ক্যাডারে ৬ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার ( ১৯ এপ্রিল) সচিব শেখ ইউসুফ হারুন এ কথা জানিয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাঠ প্রশাসনে নায়ায়ণগঞ্জে তিনজন, গাজীপুর ও ভৈরবে একজন করে এবং জেদ্দার বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর রয়েছেন।
জনপ্রশাসন সচিব বলেন, করোনায় আক্রান্ত কর্মকর্তাদের চিকিৎসা দিতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদের সংস্পর্শে যারা ছিলেন, সেই কর্মকর্তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
নিজেদের হেফাজত করে সতর্ক থেকে কাজ করতে মাঠ প্রশাসনকে আগেই নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব।
এর আগে প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ এপ্রিল মারা গেছেন।