১৩ মার্চ ২০২০, ১৪:৫৪

মন্ত্রীর গালে চুমু, করোনায় আক্রান্ত স্পেনের রানী

  © সংগৃহীত

স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার এক লাফে বেড়েছে ৮০ শতাংশ। এরপর প্রাণঘাতী এ ভাইরাসে আরও মানুষেৃর সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে দেশটির সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে খবর পাওয়া যায় স্পেনের রানি লেতিজিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্পেন সরকারের এক মন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই মন্ত্রীর সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন রানি।

গেল শুক্রবার একটি অনুষ্ঠানে স্পেনের মন্ত্রী আইরিন মনতেরোর সঙ্গে করমর্দন করেছিলেন রানি লেতিজিয়া। একটি ছবিতে দেখা যাচ্ছে—ওই অনুষ্ঠানে রানি ও মন্ত্রী একে-অপরের গালে ঐতিহ্যবাহী স্প্যানিশ কিস দিচ্ছেন।

রোববার স্প্যানিশ কুইন কাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন রানি। সেখানে তিনি বিজয়ী দলের তাতে পুরস্কার তুলে দেন। আরও অনেকের সঙ্গ বসে ওই ম্যাচ উপভোগ করেন। তার আগের বুধবার ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সাথে এক সাথে বসে দুপুরের খাবার খেয়েছিলেন রানি। সূত্র : ডেইলি মেইল