মুখে মাস্ক, রাস্তায় নিথর দেহ নিয়ে আতঙ্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুইন্স শহরের রাস্তায় এশিয়ার এক ব্যক্তির নিথর দেহ পড়ে ছিল।সার্জিক্যাল মাস্ক পরিহিত অবস্থায় পড়ে থাকা দেখে আশেপাশের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই ঘটনার ভিডিও ও বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের ধারণা, ওই ব্যক্তি রাস্তায় মরে পড়ে ছিলেন।
ঠিক কী কারণে ওই ব্যক্তি এভাবে রাস্তায় পড়ে ছিলেন, তা সঠিকভাবে জানা যায়নি। তবে নেটিজেনদের ধারণা, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পরিণতি হয়েছে তার।
আর ঘটনাটি ফ্লাশিং কুইন্স নামক যে এলাকায় ঘটেছে, সেখানে চীনের মানুষজনের সংখ্যা বেশি। তাকে ধরে গাড়িতে তুলে দেওয়া লোকজনদের বর্তমানে পরিস্থিতি কী, তা নিয়েও নেটিজেনদের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মুহূর্ত থেকেই ক্যালিফোর্নিয়ায় এশিয়ার মানুষদের আড়চোখে দেখা হচ্ছে। এ ঘটনার পর সেই আচরণ আরো প্রকট আকার ধারণ করতে পারে বরে মনে করছেন বিশেষজ্ঞরা।