২৭ জুলাই ২০১৮, ১৮:৩৯
অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
শুক্রবার রাজধানীর এ্যাপোলো হাসপাতালে অধ্যাপক মোজাফফরকে দেখতে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার চিকিৎসার খোঁজ খবর নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় মোজাফফর আহমদের মেয়ে আইভী ও ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রীর নেওয়ার কথা জানান ওবায়দুল কাদের। এছাড়াও উক্ত হাসপাতালে মোজাফফর আহমদের চিকিৎসার বিল পরিশোধ করেন তিনি।
গত ২১ জুলাই থেকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অধ্যাপক মোজাফফর আহমদ।