০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৬
সৃজিতের জীবনের সেরা ছবি!
করোনার লকডাউন শেষে কিছুদিন আগে ১৫ আগস্ট ভারতে গেছেন রাফিয়াত রশিদ মিথিলা এবং তার একমাত্র কন্যা আয়রা খান। ওপারের সীমান্ত থেকে গাড়ি করে তাদের নিয়ে গেছেন সৃজিত মুখার্জী। কলকাতার এই বিখ্যাত পরিচালকের সঙ্গে মিথিলা-তাহসানের কন্যা আয়রার দারুণ জমে গেছে। তেমনই একটা ছবি পোস্ট করেছেন সৃজিত। তার বুকের ওপর ঘুমিয়ে পড়েছে ছোট্ট আয়রা।
ক্যাপশনে সৃজিত লিখেছেন কবির সুমনের বিখ্যাত গানটির একটি লাইন, ‘গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ।’
সোশ্যাল সাইটে সৃজিতের পোস্ট করা ছবিটা দেখে আপ্লুত হয়েছেন সবাই। কলকাতার আরেক খ্যাতিমান পরিচালক কৌশিক গাঙ্গুলী কমেন্টে লিখেছেন, ‘তোর জীবনের সেরা ছবি। এই তো নৌকো ঘাটে বাঁধা সম্পুর্ণ হলো। অনেক ভালোবাসা ও আদর।’ একইরকম মন্তব্য করছেন আরও অসংখ্য মানুষ। অসাধারণ এই ছবিটি ছুঁয়ে গেছে সবাইকে।