দুই থেকে তিনজন হচ্ছেন বিরুষ্কা জুটি
দুই থেকে তিন হতে চলেছেন। সম্প্রতি হার্দিক পান্ডিয়া বাবা হওয়ার পর বিরাট কোহলি ও অনুষকা শর্মাকে অনেকেই প্রশ্ন করতে শুরু করেন তাঁদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে। প্ল্যান করাই ছিল। এবার সুখবরটা দিলেন অনুষকা ও বিরাট দুজনই। জালালেন তাদের সুখের সংসারে এবার তৃতীয় জন আসতে চলেছে। সে আসছে ২০২১ সালের জানুয়ারিতেই।
বৃহস্পতিবার নিজেদের ফেসবুকে ছবি পোস্ট করেন অনুষকা। সেখানে তাঁর বেবি বাম্পসহ সেই ছবির পিছনে দাঁড়িয়ে আছেন আপ কামিং ফাদার বিরাট। বিরাট অনুষকার প্রেম, তাঁদের বিচ্ছেদ। ফের প্রেমে জোড়া লাগা। তারপর সবাইকে লুকিয়ে একদিন লুকিয়ে লুকিয়ে ইতালিতে গিয়ে বিগ ফ্যাট বিবাহ।
দুজনের ক্যারিয়ারই বিয়ের পর থেকে ক্রমশ উপরের দিকেই এগিয়েছে। তবে অভিনেত্রী অনুষকা বিবাহের পর থেকেই নিজেকে অভিনয়ের চেয়ে বেশি দুরন্ত প্রযোজক হিসাবে তুলে ধরতে চেয়েছেন। একের পর এক দুরন্ত এবং সফল ছবি। হল রিলিজ থেকে ওয়েব প্লাটফর্মে ঝড় তোলা কনটেন্ট কোনওটাই বাদ যায়নি।
বিতর্কও আবার ওঁদের পিছু পিছু ঘোরে। চুপচাপ বাড়িতে বসে থেকেও বিভিন্ন প্রশ্ন ওঠে। হার্দিক পান্ডিয়া বাবা হয়ে গেলেন ওঁরা কেন হচ্ছেন না তা নিয়েও প্রশ্ন করে বসেন নেটিজেন। এসব হাজারও উদ্ভট প্রশ্ন এবং বিভিন্ন মন্তব্যে যে ক্রিক-বলি জুটির কিছু যায় আসে না তার প্রমান এই সুখবর।
নিজেদের জীবনটা নিজেদের মতো প্ল্যান করে এগোচ্ছে বিরুষ্কা। দুজনে একাধিকবার নানা ভিডিও পোস্ট করেছেন লকডাউনের জেরে। সেখানে কখনও বিরাটের চুল কেটে দিয়েছেন অনুষকা তো কখনও বিরাটকে দেখা গিয়েছে ডায়নোসরের উদ্ভট অঙ্গভঙ্গিতে।
সম্প্রতি ভাইরাল হয়ে যায় তাঁদের কোয়েশ্চন অ্যানসার খেলা। আর তারপরেই এই আনন্দের পোস্ট। জুনিয়র বিরুষ্কা আসছে জানুয়ারিতেই। এদিকে আইপিএল খেলতে আবু ধাবি পৌঁছে গিয়েছেন বিরাট। র্যাংকিংয়ে ভারতীয় দাপট অব্যাহত। আইসিসি একদিনের র্যাংকিংয়ে প্রথম ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে সহ-অধিনায়ক রোহিত শর্মা।
বুধবার একদিন, টেস্ট এবং টি টোয়েন্টি র্যাংকিং তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। একদিনের তালিকায় শীর্ষে থাকলেও টেস্ট র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। টেস্টে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয় তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা একদিনের তালিকার শীর্ষে রয়েছেন। তবে টেস্টের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স। যাঁকে নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে এই আইপিএলে। বোলারদের টি-টোয়েন্টি তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে পারফরম্যান্সের পর টেস্টে প্রথম ১০-এর তালিকায় প্রবেশ করেছেন জেমস অ্যান্ডারসন। এছাড়াও টেস্টে অল রাউন্ডারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। খবর: কোলকাতা২৪।