২৩ আগস্ট ২০২০, ২০:৫৪

শিশুদের আঁকা চিত্রকর্ম দিয়ে ক্যালেন্ডার প্রতিযোগিতার আয়োজন

  © টিডিসি ফটো

‘ছয় ঋতুর দেশ বাংলাদেশ’ শিরোনামে শিশু শিল্পীদের আঁকা চিত্রকর্ম দিয়ে সিজেডএস’৯৮ ব্যাচ ফ্রেন্ডস আয়োজন করতে যাচ্ছে ২০২১ সালের ক্যালেন্ডার প্রতিযোগিতা। ১২ মাসের জন্য ১২টি চিত্রকর্ম দিয়ে তিনটি বিভাগ থেকে ৪টি করে মোট ১২টি চিত্রকর্ম নির্বাচন করা হবে।

আগামী ১৬ ডিসেম্বর শিশু শিল্পীদের আঁকা ছবি দিয়ে বছরজুড়ে এই ক্যালেন্ডার চিত্র প্রদর্শনীর মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান, বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুর শাকুর শাহ ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করবেন।

কুমিল্লা জিলা স্কুলের এসএসসি’৯৮ ব্যাচের শিক্ষার্থীদের এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনলাইনের মাধ্যমে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশু শিক্ষার্থীরা সিজেডএস’৯৮ ব্যাচ ফ্রেন্ডস এর যে কোন একজন বন্ধুর মাধ্যমে চিত্রকর্ম সাবমিশন করতে হবে। অন্যথায় তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। চিত্রকর্ম সাবমিশন করার সময় অবশ্যই রিলেশন উল্লেখ করতে হবে। তাছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে সার্টিফিকেট দেওয়া হবে।

আয়োজকরা জানিয়েছে, আগামী ১-১৫ সেপ্টেম্বরের মধ্যে ছবি আঁকাতে হবে। আর ১৫ সেপ্টেম্বর, রাত ৯টা পর্যন্ত ছবি জমা দেয়া যাবে। এ সংক্রান্ত যোকোন প্রয়োজনে রুবেল খান (০১৭১১৪৪৮৪২৬) এবং তারেক (০১৮১৯৮৪৪৬৮৮) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।