০২ মার্চ ২০২০, ১২:৪২

জীবনের খুব কষ্টের দিনে মনোজ আমার বন্ধু হয়েছে

  © সংগৃহীত

অভিনেতা মনোজ প্রামাণিক নতুন গাড়ি কিনে ছুটে গেলেন অভিনেত্রী প্রভার কাছে। এই খুশিতে কিছুটা মনোজের কাছে ঋণগ্রস্ত হয়ে গেলেন বলে জানালেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তিনি। দু’দিনে ‘থাপ্পড়ের’ আয় ৮ কোটি রুপি

প্রভা লিখেছেন, ‘দের বছর আগে এই ছবিটা তোলার নিয়ত করেছিলাম Sukur Alhamdulillah

গাড়িটায় বসে কয়বার আয়াতুল কুরশি পড়েছি নিজেও জানিনা
তারপর চিৎকার দিয়ে yesssss yessssss U did it MONOJO

মনোজো আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু, জীবনের খুব কষ্টের দিনে Manoj আমার বন্ধু হয়েছে। অনেক কষ্ট ভাগ করতাম। নিজের কষ্টের কথা বলতে বলতে কোনোদিন ওর কষ্টগুলোর কথা শুনতে চাই নাই।

সেই অভিমানে কিন্তু আজকে সবার আগে আমাকে ওর গাড়িটা না দেখালেও পারতো অথবা আমাকে না চালাতে দিলেও পারতো। এ স্পেশাল ফিল দিয়ে আরো ঋণী করে দিলে সে আমারে।

আমাদের প্লান ছিলোনা আজ আমাদের দেখা হবে জানতামও না এক সুটিং হাউজে আমাদের কাজ আল্লাহ মিলায় দিলো Sukur Alhamdulillah’