০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৫

০২.০২.২০২০— বিশেষ তারিখ স্মরণীয় করতে ভালবাসার মানুষকে সময় দিন

  © সংগৃহীত

আজ খ্রিষ্টীয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। অর্থাৎ ০২-০২-২০২০। ২০২০ সালের দ্বিতীয় মাসের বিশেষ এই দিনটি স্মরণীয় করে রাখতে পারেন ভালবাসার মাুষের সাথে ভাল কিছু মুহূর্ত কাটিয়ে। তাকে নিয়ে কোথাও বেরিয়ে আসতে পারেন।

বিশেষ দিনে আপনজনকে সারপ্রাইজ দিন। আপনজনকে সারপ্রাইজের মাধ্যমে অনেক আনন্দ দিতে পারবেন। সারপ্রাইজ আপনজনকে খুশি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। সারপ্রাইজ যেকোন সময়ই দেওয়া যায়। তারমধ্যে যদি কোন উপলক্ষ্য থেকে থাকে তাহলে তো ভালোই হয়।

ভালবাসার মানুষগুলোকে সময় দিতে পারেন। যদি বন্ধুকে এখনো প্রেম নিবেদনের সুযোগ না পেয়ে থাকেন তবে বছরেরে এই বিশেষ দিনটি হতে পারে সেই সুযোগের মোক্ষম সময়। যদি এমন হয়- অনেক দিন ধরেই বলবেন বলবেন ভাবছেন কিন্তু বলা হয়ে উঠছে না। তাহলে আজ সুযোগটা নিয়ে নিন।

আজকের তারিখটি অন্য একটি কারণেও অনেকের কাছে বিশেষ হয়ে উঠেছে। কারণ বাংলায় লিখলে তারিখটি হয় ০২/০২/২০২০। একইভাবে ইংরেজিতে লিখলে দাড়ায় 02.02.2020।সবগুলো সংখ্যা দুই এবং শূন্য। যে কারণে এটি নিয়ে অনেকে নানা ধরণের অনুভূতি প্রকাশ করছেন।

গতরাত ১২টা ১ মিনিট থেকেই অনেকে বিশেষ এই তারিখটি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নানা ধরণের স্ট্যাটাস দিচ্ছেন। মোতাহার হোসেন প্রিন্স লিখেছেন, ‘02,02,2020 সবার জীবনে স্মরণীয় হয়ে থাকুক।’

উম্মে কুলসুম নামে একজন লিখেছেন, ‘02.02.2020 দারুণ না! তবে যখন দুপুর ০২:০২/ ০২:২০ বাজবে তখন আরো ভাল লাগবে দেখতে।’ আর সাইফুল মুন্না লিখেছেন, ‘আজকের তারিখ 02 02 2020 যা বিপরীত ভাবে সাজালেও তাই হবে 02 02 2020।’

এ ধরণের তারিখকে প্যা‌লিনড্রোন বলে জানিয়ে শেখ মোহাম্মদ রিয়াদ লিখেছেন, ‘02 - 02 - 2020 আজকের তা‌রিখ‌টি এক‌টি প্যা‌লিনড্রোম সংখ্যা। প্যা‌লিনড্রোম সংখ্যা হ‌লো এমন একটি সংখ্যা, যা বাম বা ডান যেদিক থেকেই পড়া হোক না কেন, তা একই রকম হবে।’