বেকারত্ব নিয়ে তাবীব-গালি বয়ের নতুন গান (ভিডিও)
বছর দশেকের এক কিশোর রানা। সোশ্যাল মিডিয়া কিংবা মানুষের কাছে সে এখন ‘গল্লি বয়’ নামেই বেশি পরিচিত। থাকে ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার আট নম্বর গলিতে। সম্প্রতি তার গাওয়া র্যাপ গানের ভিডিও চমকে দিয়েছে বিশ্ববাসীকে। এর পর থেকেই একের পর এক নতুন ধামাকা প্রকাশে ব্যাস্ত তাবীব-গালিবয়।
সম্প্রতি তবীব মাহমুদ এবং রানার হিপহপ পুলিশ পার্ট টু শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন তবীব মাহমুদ। কন্ঠ দিয়েছেন তবীব এবং রানা। তবীব মাহমুদের পরিচালনায় এই গানটিতে অভিনয় করেছেন আজহার উদ্দিন রাসেল।
গানের কথা:
কাটাতার ভাজ করে রাখ , এ তাবৎ বিশ্ব আমার, কোথাকার কোন জমিদার, এসে বলে সব নাকি তার, মুখোশের হুক দুটি খুল, দেখি তোর লটকানো চুল, হৈ হৈ তরুণ জীবন, ছিড়ে ফেল বোতাম জামার। তবীব মাহমুদের এমনই কথায় মালা গাথা হিপহপ পুলিশ পার্ট টু শিরোনামের গানটি শুনুন ভিডিতে।