যবিপ্রবিতে বিএনসিসি বিমান শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে বিএনসিসি বিমান শাখার ২০১৮-১৯ সেশনে নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম। বৃহস্পতিবার সকাল দশটার সময় বিশ্ববিদ্যালয়ের এম আার খান মেডিক্যাল সেন্টারের ৪০১ নম্বর কক্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়। প্রায় ৩৩ জন শিক্ষার্থী নতুন ক্যাডেট হওয়ার জন্য পরীক্ষায় অংশ নেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রম যাচাই বাছাই করেন বাংলাদেশ বিমান বাহিনির সার্জেন্ট মো. আব্দুল মুত্তালিব ও যবিপ্রবি বিএনসিসি বিমান শাখার বর্তমান ক্যাডেটবৃন্দ। সার্জেন্ট মো. আব্দুল মুত্তালিব নবাগতদের বিএনসিসি কি এবং ক্যাডেট হিসেবে একজন শিক্ষার্থীর দায়িত্ব ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ ভর্তি প্রক্রিয়ায় যবিপ্রবি বিএনসিসি বিমান শাখার পিইউও ও বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রভাস চন্দ্র রায়, ক্যাডেট সার্জেন্ট মো. সালেহীন ইসলাম, শরিফা সুলতানা মুক্তা, ক্যাডেট কর্পোরাল রাশেদ বিল্লাহ, তৌহিদুল ইসলাম, ল্যান্স কর্পোরাল ইয়ানুর রহমান, তাসিন আহমেদ, শেখ ফজলে রাব্বি, ক্যাডেট নুসরাত ফেরদৌসী লেয়া, আফসানা জামান শিম্মী, মো. জহরুল ইসলাম, প্রবীর মিত্র, সেলিম সাদমান নিশাত, হাবিবুর রহমান ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিগত ছয় বছর ধরে যবিপ্রবিতে চলছে বিএনসিসি বিমান শাখার কার্যক্রম। বন্যার্তদের সাহায্য প্রদান, ফ্রী মেডিক্যাল ক্যাম্প, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রশাসনের সাথে তাল মিলিয়ে কাজ করে আসছে বিএনসিসির এই শাখাটি।
এছাড়াও যশোরের পুলেরহাটে অনুষ্ঠিত বিগত দুইটি ক্যাপসুল ক্যাম্পে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একটি ক্যাম্পে সেরা পুরুষ ক্যাডেট ও সেরা মেয়ে ক্যাডেট হওয়ার গৌরব অর্জন করে যবিপ্রবি বিএনসিসি বিমান শাখা। সম্প্রতি বিএনসিসির পৃষ্ঠপোষকতায় নেপাল ভ্রমণ করে এসেছেন এই শাখার সাবেক সিইউও ও যবিপ্রবির পিইএসএস বিভাগের সাবেক শিক্ষার্থী নুরুল মোস্তফা চৌধুরী রায়হান।