১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫১

উসাইন বোল্টের স্কোর ভাঙবে ৭ বছরের বিস্ময় বালক

ট্র্যাকে রুডলফ ব্লাজ ইনগ্রাম  © সংগৃহীত

বিদ্যুৎ গতিতে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করে ফেললো ফ্লোরিডার ছোট্ট বালক রুডলফ ব্লাজ ইনগ্রাম। মাত্র ১৩.৪৮ সেকেন্ডেই জয় করে ফেললো ট্র্যাক অ্যান্ড ফিল্ড। বলা হচ্ছে, এই বয়সেই উসাইন বোল্টের জুতায় পা দিয়ে রাখলো রুডলফ ব্লাজ। বয়স মাত্র ৭ বছর। অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যখন অন্য প্রতিযোগিদের সঙ্গে দৌড় শুরু করলো বালকটি, তখন দেখা গেলো বাকিরা তার চেয়ে অনেক পিছিয়ে। বালকটির আগের সেরা টাইমিং ছিল ১৪.৫৯ সেকেন্ড। এবার সেটাকেও ছাড়িয়ে গেলো সে।

রুডলফের বাবা দৌড়ের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট  করার পর রীতিমত তোলপাড় পড়ে গেছে নেট দুনিয়ায়। ভিডিওতেই দেখা যাচ্ছে লম্বা ঝাঁকড়া চুলের রুডলফ কিভাবে দৌড়ে অন্যদের জোযন জোযন পেছনে ফেলে দিচ্ছে। সেখানে ৬০ মিটার সে পাড়ি দিয়েছে ৮.৬৯ সেকেন্ডে। তার বাবা মনে করছে,  ৭ বছর বয়সী বালকদের মধ্যে এখন তার ছেলেই বিশ্বে সবচেয়ে দ্রুততম।

প্রসঙ্গত, ২০০৯ সালে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বে সবচেয়ে দ্রুততম মানবের খেতাব জয়ের রেকর্ড সৃষ্টি করেন। ফ্লোরিডার বালক রুডলফ এই বয়সেই যেভাবে দৌড়াচ্ছে, তাতে মনে হচ্ছে, বোল্টের রেকর্ড ভাঙবে এই বালক।