পাবিপ্রবিতে কণ্ঠস্বর আবৃত্তি দলের প্রথম বর্ষপূর্তি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি চর্চাকারী সংগঠন কণ্ঠস্বর আবৃত্তি দলের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। রবিবার এ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতমকুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা দপ্তরের পরিচালক ও বাংলা বিভাগের সভাপতি মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, ইংরেজী বিভাগের সভাপতি রাশেদ মাহমুদ,বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মাদনূরুন্নবী সুমন , ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ রওশন ইয়াযদানি, রসায়ন বিভাগের প্রভাষক ফারুক আহমেদ ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ডিবেটিং সোসাইটির সভাপতি ও আবৃত্তিশিল্পী স্বাধীন মজুমদার, আবৃত্তিশিল্পী ও চলচিত্রকার মধুসূদন মিহির চক্রবর্তী এবং বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিকর্মী ড.নরেশ মধু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিউর রহমান ।বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন ।