উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা ২৫ অক্টোবর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টার ইউনিভার্সিটি ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮। সৃজনশীল তরুণদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
দেশের ১৩৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তিন ধাপে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ব্যবসায়, প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক এই চারটি বিভাগে নিজেদের সৃজনশীল আইডিয়াগুলোকে তুলে ধরে শিক্ষার্থীরা জিতে নিতে পারবে ক্রেস্ট, সার্টিফিকেট, ৪৭০০ টাকা মূল্যমানের প্রফেশনাল অনলাইন কোর্সসহ ২০,০০০ টাকা অর্থমূল্য পুরস্কার।
এই আয়োজনের সহ-আহ্বায়ক ও জাককানইবি ক্যারিয়ার ক্লাবের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী খান জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাবনাময় তরুণদের নিজস্ব সৃজনশীলতা প্রদর্শনের একটি প্লার্টফর্ম তৈরি করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ফেসবুকের ইভেন্ট লিংক : www.facebook.com/events থেকে।