২৮ জুলাই ২০১৮, ২৩:০৫

বাঁধন এসএম হলের ‘নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা’ অনুষ্ঠিত

নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা।  © সংগৃহীত

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ইউনিটের ‘নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এ অনুষ্ঠানে সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর অধ্যাপক ড. আবু বিন হাসান সুসান।

নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের একটি অংশ।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন- হল শাখা ছাত্রলীগ সভাপতি তাহসান আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন সলিমুল্লাহ মুসলিম হল ইউনিটের সভাপতি সাব্বির আহমেদ।