১৭ জুলাই ২০১৯, ১২:০৬

এবার বিদেশের কেন্দ্রেও বেড়েছে পাসের হার

এবছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রের পাসের হার বেড়েছে। এবছরের পাসের হার ৯৪.০৭ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৯২.২৮। গত বছরের তুলনায় এবার ১.৭৯ শতাংশ পাসের হার বেড়েছে।দেশের কেন্দ্রেও গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। গতবারের তুলনায় পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ ও ১৮ হাজার ৩২৪ জন জিপিএ-৫ বেশি পেয়েছে।

আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এরপর সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এতে দেখা গেছে, বিদেশের কেন্দ্রে ২০১৯ এইচএসসি পরীক্ষায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮টি কেন্দ্র থেকে মোট ২৭০ জন অংশ নিয়েছিল। গত বছর ২৮৫ জন বিদেশে কেন্দ্রে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ২৬৩ জন। সের হার ৯৪.০৭ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৯২.২৮। গত বছরের তুলনায় এবার ১.৭৯ শতাংশ পাসের হার বেড়েছে।

এবার দেশে ১০ বোর্ডে পাসের গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। এছাড়া এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন। গতবার পেয়েছিলেন ২৯ হাজার ২৬২ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৪৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৩৬ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন। এছাড়া ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪১ হাজার ৮০৭ জন।

প্রসঙ্গত, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ২৪ হাজার ২৬৫ জন। মোট কেন্দ্র সংখ্যা দুই হাজার ৫৮০টি। পরীক্ষা শেষ হয় ১২ মে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হয় ব্যবহারিক পরীক্ষা।