১৫ এপ্রিল ২০১৯, ১৭:৪৮

ঢাবির মেডিকেলগুলোর প্রফ পরীক্ষার রুটিন প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ফাইনাল প্রফের ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠেয় পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। গত ১০ এপ্রিল ঢাবির প্রশাসনিক ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এ রুটিন প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, অধিভুক্ত মেডিকেল কলেজগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুটিনে উল্লেখ করা হয়েছে, প্রথম প্রফের পরীক্ষা ২ মে থেকে ১৪ মে, দ্বিতীয় প্রফের পরীক্ষা ৮ মে থেকে ১৩ মে, তৃতীয় প্রফের পরীক্ষা ৮ মে থেকে ১৬ মে এবং ফাইনাল প্রফের পরীক্ষা ২ মে থেকে ১৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রুটিন অনুযায়ী, প্রথম প্রফের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২১ মে এবং দ্বিতীয় ও তৃতীয় প্রফের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার রুটিন