এসএসসির ভুয়া প্রশ্নসহ চার হ্যাকার গ্রেফতার
রাজধানীতে চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার রাতে তাদের আটকের বিষয় নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন তথ্যে ভিত্তিতে অভিযান চালিয়ে চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এসয়ম গ্রেফতারকৃতদের কাছ থেকে জালিয়াতিতে ব্যবহৃত ল্যাফটপ, স্মার্টফোন এবং এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র জব্ধ করেছে গোয়েন্দা পুলিশ। জালিয়াতি চক্রটি পরীক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করাসহ টাকার বিনিময়ে ফলাফল পরিবর্তন করারও চুক্তি করে বলে জানায় ডিবি।
গ্রেফতারকৃত বুধবার বেলা ১১টায় গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলনে উপস্থিত করানো হবে বলে জানায় ডিবির মিডিয়া সেল।