২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৭
মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপে আবেদন শুরু ৭ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে।
ওইদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থী এতে আবেদন করতে পারবে-মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি; ভর্তি বাতিল করেছে; যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।