০৩ অক্টোবর ২০১৮, ১৭:১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ খ্রিস্টাব্দের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন (নতুন সিলেবাস) এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ (আইসিটিসহ) পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে। আর চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১ টা থেকে এ পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) ) থেকে জানা যাবে।