বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের অনুমোদন দাবি, আলটিমেটাম

১৭ আগস্ট ২০২১, ০৬:২৮ PM
বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। এতে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বিভাগের অনুমোদন দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিততে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ফায়েকুজ্জামান মিয়া বলেন, ‘‘হাজার হাজার শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে এই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা জায়গা করে নিয়েছে। এরপরও তাদের শিক্ষা জীবন সংশয়ে রয়েছে যেটা খুবই দুঃখজনক। তাই এই শোকের মাসে শিক্ষার্থীদের কথা চিন্তা করে খুব দ্রুত ইতিহাস বিভাগের অনুমোদন প্রদানোর দাবি কারছি।’’

এদিকে, মানববন্ধন শে‌ষে সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক বলেন, ইউজিসি কর্তৃক সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হলেও আজও কেন এই কমিটি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বিভাগের অনুমোদন দেয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।

স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের…
  • ০১ আগস্ট ২০২৬