০৯ নভেম্বর ২০২০, ২১:৩৬

রাবিপ্রবিতে সিএসই দিবস উদযাপন

  © টিডিসি ফটো

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্মদিন পালিত হয়েছে। ৫ম বছর পেরিয়ে আজ সোমবার ৬ষ্ঠ বছরে পা রাখল বিভাগটি। দিবসটি উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেন বিভাগটির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, একটি দিনের অপেক্ষায় কত যে সময় ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকা! ক্ষন গণা তা কেবল শিক্ষার্থীবৃন্দই জানে। এ বছর করোনা পরিস্থিতির কারণে বদলে যায় দৃশ্যপট। আলো ছড়ানো আকাশটার নীরব দৃষ্টিই তা বলে দেয়।

তারা জানান, করোনার কারণে প্রশাসন থেকে কোন আনুষ্ঠানিকতা পালন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসনিক কর্মকর্তারা। তবুও বুকে লালিত সে স্বপ্নের একটি দিন চোখের পলকে পার হয়ে দেননি তারা। স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করা হয়েছে।