২৬ এপ্রিল ২০২০, ১০:৫০

যবিপ্রবির ল্যাবে আরও ১১ করোনা রোগী শনাক্ত

  © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে নতুন করে আরও ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, যশোরের ৮টি নমুনা পরীক্ষা করে ৪টি, ঝিনাইদহের ৩৯টি নমুনা পরীক্ষা করে ৪টি, নড়াইলের ২০টি নমুনা পরীক্ষা করে ৩টি কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে মাগুরার ১১টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে।

অর্থাৎ গত ২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে মোট ৭৮টি নমুনা পরীক্ষার মধ্যে ১১টি পজিটিভ এবং ৬৭টি নেগেটিভ এসেছে।

এদিকে যশোর জেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।