ভর্তি প্রক্রিয়া শেষেও হাবিপ্রবির ৯১১ আসন ফাঁকা

০৯ জানুয়ারি ২০২০, ১০:২৯ AM

© টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে মেধা তালিকায়  ভর্তির পর বিভিন্ন ইউনিটে ফাঁকা আসনের তালিকা প্রকাশ করা হয়েছে ।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এরপূর্বে মেধা তালিকায় চান্সপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম ৫ জানুয়ারি শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত চলে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, বিভিন্ন ইউনিটে শিফটভিত্তিক ভর্তির পর ৯১১টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ফাঁকা ২৭৫টি, ‘বি’ ইউনিটে ফাঁকা ৪৫০টি, ‘সি’ ইউনিটে ৭৮টি এবং ‘ডি’ ইউনিটে ১০৮টি আসন ফাঁকা রয়েছে।

অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের অনলাইনে রিপোর্টিং ৮ ও ৯ জানুয়ারি। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ‘এ’ ও ‘ডি’ ইউনিটে ১৩ জানুয়ারি এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটে ১৪ জানুয়ারি ভর্তি নেয়া হবে। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে ভর্তি সংক্রান্ত যেকোন আইন সংশোধন, সংযোজন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন। ভর্তি সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

 

‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬
বরিশালে ঝুঁকিপূর্ণ ৩২০ প্রাথমিক বিদ্যালয়ের ভবন, নিরাপত্তাহী…
  • ২২ অক্টোবর ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে রাজি স্কালোনি,…
  • ২২ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মণ্ডপ কমিটির সদস্যের …
  • ২২ অক্টোবর ২০২৬