০৮ অক্টোবর ২০১৯, ১৭:৫৫
অবরুদ্ধ বুয়েটের উপাচার্য
ছাত্রলীগের নির্মম নির্যাতনে আবরার ফাহাদ হত্যার চার্জশিট না হওয়া পর্যন্ত বুয়েটের পরীক্ষা-ক্লাস সহ সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী ১৪ অক্টোবর বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।
এছাড়া আজ মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে দুপুর শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে আবরার হত্যার জবাবদিহি করতে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামকে বিকাল ৫টা পর্যন্ত আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু ওই সময় উপাচার্য উপস্থিত না হওয়া শিক্ষার্থীরা তার কার্যালয় ঘেরাও করে। এবং উপাচার্য যাতে বের হতে না পারেন সেজন্য প্রশাসনিক ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।