২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪০

শতবর্ষী বটগাছ ও পুকুর রক্ষার্থে সোচ্চার শিক্ষক শিক্ষার্থী

উন্নয়ন প্রকল্পে একাডেমিক ভবন নির্মানের জন্যে শতবর্ষী বটগাছ কর্তন ও পুকুর ভরাটের পরিকল্পনা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্রিয়াশীল সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ সংলগ্ন বট গাছ কর্তন না করার সিদ্ধান্ত নিলেও ভরাট করা হবে পুকুরটি।

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ করছে শিক্ষক শিক্ষার্থীরা। গাছ ও পুকুর রেখে পরিকল্পনা পরিবর্তন করে ভবন নির্মানের দাবি তাদের । শিক্ষক শিক্ষার্থীদের নিজ উদ্যোগে পুকুরটি পরিষ্কার করতে দেখা গেছে।

২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তর থেকে ভবন নির্মান এর জায়গা পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের বাঁধার মুখে ফিরে যায় তারা। এর পূর্বেও এ বিষয়ে পরিকল্পনা নিয়েও বাধার সম্মুখীন হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন উন্নয়নের স্বার্থে ডোবা ভরাট করতে হবে। তবে শতবর্ষী গাছটি থাকবে। আমাদের পরবর্তী পরিকল্পনায় ৪-৫ টি পুকুর রয়েছে। তাই উন্নয়নের স্বার্থে আমাদের কাজ করতে হবে।

গ্রীন ক্যাম্পাস এর সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বলেন, ক্যাম্পাসের উন্নয়ন হোক তবে তা ক্যাম্পাসের সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে। পুকুর ও গাছ রেখে পুরো প্ল্যান সাজাক প্রশাসন এটাই আমাদের দাবি।